ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ছাত্রী ধর্ষণ : প্রতিবাদে উত্তাল ঢাবি

  • আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে ঢাবি এলাকা বিক্ষোভে উত্তাল।

সেনানিবাসের কাছে কুর্মিটোলায় গতকাল বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে ক্যাম্পাসজুড়ে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি সোচ্চার হয়ে উঠেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও।

টিএসসি এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে খবর পেয়ে মূলত রাতেই মিছিল ও সমাবেশ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

সকাল থেকে নানা সংগঠন ছাড়াও আক্রান্ত শিক্ষার্থীর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ করছেন।

বেলা ১১টার দিকে সমবেত হতে শুরু করে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী। শাহবাগ থেকে টিএসসি হয়ে ক্যাম্পাস এলাকা জুড়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে।

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা শাহনাজ পারভীন জানান, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

“বিভিন্ন হল থেকে মিছিল আসছে। ছাত্রলীগ ছাড়া অনেক সাধারণ শিক্ষার্থীকেও টিএসসি এলাকায় প্রতিবাদের অংশ নিতে দেখা যাচ্ছে।”

ওদিকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়ে তাতে পূর্ণ সহায়তার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাতেই হাসপাতালে গিয়ে আক্রান্ত শিক্ষার্থীকে দেখে এসেছেন ভিসি ড: ম আখতারুজ্জামান এবং ঢাকা মেডিক্যাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করার কথা জানিয়েছে।

সিফাতুল ইসলাম নামের দর্শন বিভাগের শিক্ষার্থী অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রোববার সন্ধ্যে ৭টার সময় ওই ছাত্রীকে ব্যস্ত রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতিত ছাত্রীটি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

বিবিসিকে তিনি বলেন, রোববার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। উদ্দেশ্য একসাথে পরীক্ষার প্রস্তুতি নেবেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা এলাকায় বাস থেকে নামেন। সেখান থেকেই অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় সেখানেই জ্ঞান হারান ছাত্রীটি। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান ফিরে পান এবং আবার জ্ঞান হারান। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে তার এবং তিনি তার বান্ধবীর সাথে যোগাযোগ করে হাসপাতালে পৌঁছান।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ছাত্রী ধর্ষণ : প্রতিবাদে উত্তাল ঢাবি

আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০