ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাতের সময় চেয়ে আবেদন পত্র জমা দিয়েছে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটি। রবিবার (১ মার্চ) দুপুর ২.৩০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত আবেদন পত্রটি রাষ্ট্রপতির সামরিক সচিব বরাবর জমা দেওয়া হয়।

আবেদন পত্রে বলা হয়েছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আল-আমিন মিনারের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য পরিষদের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী ৪-৫ মার্চের মধ্যে রাষ্ট্রপতির সুবিধাজনক সময়ে সাক্ষাত করতে চায়।

প্রসঙ্গত, বৈষম্য দূর ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষে বিগত এক মাসের অধিক সময় ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ।

তাদের পাচঁ দফা দাবি-
১. প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে
২. কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না
৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে
৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে
৫. কলেজগুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে

যদিও সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমাবর্তনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত কলেজসমূহের শিক্ষার্থীরা।

চলতি বছরের জানুয়ারি থেকে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ ব্যানারে এসব শিক্ষার্থী রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন। ২৬ জানুয়ারি সংগঠনের নেতারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে স্মারকলিপিও প্রদান করেছে।

‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’র নেতারা জানান, শুধু সমাবর্তন কেন্দ্রিক আন্দোলনে নামেনি তারা। সমাবর্তনসহ পাঁচদফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র সমাবর্তনের আশ্বাস দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০