সংবাদ শিরোনাম ::
করোনাভাইরাসে রাশিয়ায় প্রথম মৃত্যু
- আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / 134
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাশিয়ায় করোনাভাইরাসে এই প্রথম বৃহস্পতিবার আক্রান্ত এক রোগি মারা গেছেন। বয়স্ক এ নারী মস্কোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।
মস্কোর করোনাভাইরাস মোকাবেলা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানায়, করোনাভাইরাস ধরা পড়া ৭৯ বছর বয়সী ওই নারীকে গত ১৩ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা ধরনের জটিলতা ছিল। সূত্র : বাসস

























