ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাহারা খাতুন আর নেই

  • আপডেট সময় : ০১:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দলের প্রতি বিশ্বস্ততার উদাহরণ তৈরি করে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়া সাহারা খাতুন আর নেই।

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।

তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

দলে দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মী সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।

একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদও।

নানা জটিলতা নিয়ে অসুস্থ সাহারাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ব্যাংককে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে।

ব্যাংককে সাহারার সঙ্গে যাওয়া তার ব্যক্তিগত সহকারী ও ভাস্তে মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু ঘটে।

“বাংলাদেশ সময় রাত ১১.২৬ এ আমার ফুপু (সাহারা খাতুন) মারা গেছেন।”

সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন পর তাকে আইসিইউ থেকে ফিরিয়ে আনা হলেও অবনতি ঘটলে আবার নিতে হয়।

এর মধ্যেই পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইছিল, যদিও করোনাভাইরাস মহামারীর কারণে তাতে দেরি হয়। সবশেষে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহারা খাতুন আর নেই

আপডেট সময় : ০১:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০