ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কোয়েল সপরিবারে করোনামুক্ত, জানালেন ট্যুইটে

  • আপডেট সময় : ০২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অপেক্ষাতে ছিলেন তার অসংখ্য গুণমুগ্ধ ও কাছের মানুষেরা। অবশেষে করোনাকে জয় করলেন বাঙালি নায়িকা কোয়েল মল্লিক। করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে কোয়েলের মা দীপা মল্লিক, বাবা রঞ্জিত মল্লিক ও স্বামী নিসপাল সিং রানের। কোয়েল নিজেই ট্যুইট করে তাদের সুস্থতার খবর শেয়ার করেছেন।

ট্যুইটে কোয়েল লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা, প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমরা পুরোপুরি করোনামুক্ত।’ গত ১০ জুলাই শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছিলেন কোয়েল। তিনি লিখেছিলেন, ‘মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে’। সেদিন নিসপাল বলেছিলেন, ‘আমারই প্রথম হালকা ঠান্ডা লেগেছিল, তাই টেস্ট করাই। পরে বাকিদেরও টেস্টে পজিটিভ আসে। তবে সম্প্রতি শহরের বাইরে কোথাও যাইনি।’

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। পরীক্ষার জন্য তাঁদের লালরসের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে বালিগঞ্জের বাড়িতে ছিলেন রানে-কোয়েল। করোনা সংক্রান্ত নিয়ম মেনেই চলেছেন তারা। সেদিনের পর থেকে এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছিলেন ফ্যানেরা। অবশেষে চিন্তার অবসান হল রোববার।

দুই মাস আগেই মা হয়েছেন অভিনেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তাকে নিয়েও চিন্তায় ছিলেন কোয়েলরা। তবে বাচ্চা সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানিয়েছিলেন তিনি। বালিগঞ্জের বাড়িতেই তাঁদের সন্তানও রয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে সহকর্মীর জন্য দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট করেছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোয়েল সপরিবারে করোনামুক্ত, জানালেন ট্যুইটে

আপডেট সময় : ০২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০