ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভালো করার প্রত্যয়ে ভারত গেলেন মুশফিকরা

  • আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দেশ ছাড়ার আগে মুশফিক, মিরাজরা ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। আজই কলকাতা হয়ে টেস্টের ভেন্যু হায়দরাবাদে যাবেন ক্রিকেটাররা। আজ তাদের কোনো অনুশীলন নেই।

তবে আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার অনুশীলন রয়েছে। এরপর রোববার ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আর হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকের টেস্ট শুরু হবে।

২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। ইতিমধ্যে এই সফর ঘিরে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমনাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের দল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও পেসার রুবেল হোসেন বাদ পড়েছেন।

ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেসার শফিউল ইসলাম।

দলের অন্য সদস্যরা হলেন- মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রয় ও কামরুল ইসলাম রাব্বি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালো করার প্রত্যয়ে ভারত গেলেন মুশফিকরা

আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭