ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণঃ নিহত ১, দগ্ধ অর্ধশতাধিক

  • আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় মসজিদের এসি বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। আহতদের ৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আশংকাজনক। মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান (৫৫) ঢাকা নেয়ার পথে মারা গেছেন।

জানা যায়, ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাদ এশা। জামায়াত শেষের পরপরই মসজিদের দরজা সংলগ্ন এসি বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী জন্টু বলেন, আহতদের নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে তাদের এ অবস্থায় ফ্লোরে রাখা হয়েছে। তাদের বেশির ভাগ ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে।

তিনি আরো বলেন, ঘটনার পর মুহুর্তেই মসজিদের সামনে গিয়ে দেখি মুসল্লিরা একের পর এক মসজিদে পড়ে আছে।

ওয়ার্ড কাউন্সিলর বলেন, পাশে থাকা একটি ট্রান্সফর্মার প্রথম বিস্ফোরিত হয়। এতে অনেকের গায়ে গরম তেল ছড়িয়ে পড়ে। এসময় মসজিদের এসিও বিস্ফোরিত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, এইমাত্র আটজনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তবে এই ঘটনায় আরো আহত আছে বলে আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণঃ নিহত ১, দগ্ধ অর্ধশতাধিক

আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০