ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

শেন ওয়ার্নের সঙ্গে ক্রিকেট খেললেন জকোভিচ!

  • আপডেট সময় : ১১:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একজন ক্রিকেটের কিংবদন্তি, অন্যজন টেনিসের বড় তারকা৷ ১২টি গ্র্যান্ড স্লাম জেতা সার্বিয়ার নোভাক জকোভিচ গতমাসে অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্নের সঙ্গে ক্রিকেট খেলেন৷

হ্যাঁ ক্রিকেট৷ আসলে একটি চ্যারিটি ইভেন্টে দু’জনের দেখা হয়েছিল৷ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেখানে গিয়েছিলেন জকোভিচ৷ প্রতিযোগিতা শুরুর আগে ‘নোভাক জকোভিচ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ঐ চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হয়৷ প্রাক-স্কুল পর্যায়ের শিশুদের লেখাপড়ার মান উন্নয়নে সহযোগিতা করে থাকে এই ফাউন্ডেশন৷

অনুষ্ঠানের এক পর্যায়ে শেন ওয়ার্নের এক ওভার বল মোকাবিলা করেন জকোভিচ৷ এরপর ওয়ার্নের পরামর্শ নিয়ে স্পিন বলও করেন৷ ওয়ার্নের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেও পরের বলগুলো ভালভাবেই সামলেছিলেন জকোভিচ৷ প্রথম বলে আউট হওয়া প্রসঙ্গে জকোভিচ ওয়ার্নকে মজা করে বলেন, তিনি আসলে ভেবেছিলেন বলটি আরেকটু জোরে আসবে! আর বোলিংয়ের সময় জকোভিচের সামনে পাশাপাশি অল্প দূরত্ব বজায় রেখে ছয়টি উইকেট বসানো হয়৷ শুরুতে প্রথম উইকেট লক্ষ্য করে বল করলেও সেটি চলে যায় পাশের উইকেট বরাবর৷ আসলে মজার এই বিষয়টি লিখে বোঝানো সম্ভব নয়৷ তাই ইউটিউব ভিডিওটি দেখুন৷ দীর্ঘ সময়ের এই ভিডিওর ক্রিকেটের অংশটুকু দেখতে সরাসরি ৪ মিনিট ২৪ সেকেন্ড সময়ে চলে যেতে পারেন৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেন ওয়ার্নের সঙ্গে ক্রিকেট খেললেন জকোভিচ!

আপডেট সময় : ১১:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭