ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

হেফাজতের সমাবেশে জনসমুদ্র রাজধানী

  • আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সকাল ১১টায় শুরু হওয়া সেই সমাবেশ বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়।

সমাবেশ পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এজন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সমাবেশে হেফাজতের মহানগর আমির আল্লামা নুর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।

এ সময় হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

নুর হোছাইন কাসেমী বলেন, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এক পর্যায়ে সমাবেশ থেকে মিছিল নিয়ে ফ্রান্সের দূতাবাস অভিমুখে পা বাড়ায় নেতা-কর্মীরা। কিন্তু শান্তিনগরে পুলিশি বাধার মুখে পড়ে তারা। সেখানেই কর্মসূচির সমাপ্তি টানে হেফাজতে ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেফাজতের সমাবেশে জনসমুদ্র রাজধানী

আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০