ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাপানে শীতের সাথে হু হু করে বাড়ছে কারোনা

  • আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। জাপান সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি এই পরিস্থিতি মোকাবিলায় কিছু সুপারিশ করেছে। যেমন, আরো কড়াভাবে সীমান্ত নিয়ন্ত্রণ, সংক্রমিত এলাকাগুলোকে ‘ক্লাস্টার’ হিসেবে চিহ্নিত করে সংক্রমণ সামাল দেওয়া। কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।

টোকিওতে বুধবার ৩১৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আগস্টের পরে দৈনিক সংক্রমিতের সংখ্যা আবারো ৩০০ ছাড়াল। শীত আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কা করা হচ্ছে।

অর্থনৈতিক মন্দাও প্রকট আকার ধারণ করছে জাপানে। জাপানের একটি বেসরকারি গবেষণা সংস্থার সমীক্ষা বলছে, চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবার যেগুলোতে একজনই আর্নিং মেম্বার। ক্ষতি হয়েছে অভিবাসী কর্মীদের। একক আয়ের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও নাগরিকদের একাংশ বলছে, সাহায্যের পরিমাণ পর্যাপ্ত নয়।

অন্য দিকে, অভিবাসী মানুষকে সহায়তা দেওয়া সে দেশের একটি নাগরিক দল সতর্ক করে দিয়েছে, কেন্দ্রীয় ও স্থানীয় সরকার সহায়তার হাত বাড়িয়ে না দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। সামগ্রিক পরিস্থিতি আরো খারাপ হবে।

সূত্র : জিনিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে শীতের সাথে হু হু করে বাড়ছে কারোনা

আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০