ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ফ্রান্সের সঙ্গে সম্পর্কচ্ছেদের দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল পাকিস্তান

  • আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের পর থেকেই সারা বিশ্বের মুসলমানরা একযোগে তার প্রতিবাদ করছে। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রধানরা এই মন্তব্যের তীব্র নিন্দা করে তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন।

ফ্রান্সের পণ্য বয়কট করারও ডাক দেন কেউ কেউ। বিভিন্ন দেশে ফ্রান্স বিরোধী বিক্ষোভও শুরু হয়। পাকিস্তানে এই রকম একটি বিক্ষোভ চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল ইসলাম ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষের কাছে ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বান জানানোর পাশাপাশি পাকিস্তানের সরকারের কাছে ফরাসী রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। ফ্রান্সের সঙ্গে থাকা সমস্ত রকম কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করার দাবি তুলেছে।

সোমবার তেহরিক-ই-লাবাইক পাকিস্তান নামে একটি সংগঠনের সদস্যরা মিছিল করে ইসলামাবাদ শহরে ঢোকার চেষ্টা করে। কিন্তু, পুলিশ তাদের শহরে ঢুকতে বাধা দিলে শুরু ধস্তাধস্তি। পরে সেটা সংঘর্ষের রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্জ করে তারা। উভয়পক্ষের এই লড়াইয়ের ফলে অনেকেই গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে।

এপ্রসঙ্গে তেহরিক-ই-লাবাইকের সভাপতি জাহিরুল হাসান একটি ভিডিওবার্তায় জানান, আমাদের বিক্ষোভ রোখার জন্য প্রচুর অত্যাচার করেছে পুলিশ। এর ফলে অনেকে গুরুতর জখম হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের মহানবী ও ধর্মকে অপমান করেছে। তাই তাদের সঙ্গে পাকিস্তানের সবরকম কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে ইসলামাবাদে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে তাড়িয়ে দিতে হবে। সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামবে না।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সের সঙ্গে সম্পর্কচ্ছেদের দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল পাকিস্তান

আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০