ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

করোনার ভ্যাকসিন নিচ্ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ

  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের পরে আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা নেবেন। ৯৪ বছর বয়সের রাণী এবং তার স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপ তাদের বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারণে আগাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন।

সংবাদপত্রের খবরে বলা হয়, তথাকথিত এন্টি ভ্যাক্সেক্সাররা ভ্যাকসিন গ্রহণে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে লোকদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন।

ব্রিটেন বুধবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।স্বাস্থ্য কর্মকর্তারা বয়স ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহণে অগ্রাধিকার নির্ধারণ করেছেন। বৃদ্ধাশ্রমে থাকা লোকদের, তাদের সেবাকারীদের প্রথমে এই টিকা দেয়া হবে, এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।

ব্রিটেন ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে, এবং প্রাথমিকভাবে ৮ লাখ ডোজ পাওয়া গেছে, আগামী সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু হবে। বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার ভ্যাকসিন নিচ্ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০