ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ফের উত্তাল ফ্রান্স

  • আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিক্ষোভে ফের উত্তাল ফ্রান্স। দেশটিতে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবারের বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলা বিক্ষোভের ফলে এতে একধরনের বিপাকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

এছাড়া গতকালের বিক্ষোভে ‘ইয়েলো ভেস্টের’ প্রতিবাদকারীরাও রাস্তায় নামে।

এএফপি’র সাংবাদিকরা বলেছেন, বিক্ষোভে সুপারমার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং একটি ব্যাংক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। পুলিশ বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন বলেছেন, এখন পর্যন্ত দেশজুড়ে ৬৪ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, গতকালের বিক্ষোভের সময় ৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আল-জাজিরা, রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের উত্তাল ফ্রান্স

আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০