ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় সরকার : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতেই দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী ক্যাডার’রা হামলা ও হত্যার হুমকি প্রদান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সত্য সংবাদ প্রকাশের জন্য লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদান নিঃসন্দেহে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতেই দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী ক্যাডার’রা হামলা ও হত্যার হুমকি প্রদান করেছে। মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকির মাধ্যমে প্রমাণিত হলো- গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার।

সংবাদ প্রকাশের জেরে লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদানের ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতি প্রদান করে।

এ সময় বিএনপি মহাসচিব গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনা গণতন্ত্র এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাকে ফিরিয়ে দেয়ার আহবান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় সরকার : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০