ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিলো ডব্লিউএইচও

  • আপডেট সময় : ১০:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল মদীনা পরিদর্শন করে যাওয়ার পর এই স্বীকৃতি মেলে।

প্রতিনিধি দল জানায়, মদীনা স্বাস্থ্যকর শহর হিসেবে বৈশ্বিক মানদণ্ডের সব শর্ত পূরণ করেছে।

ডব্লিউএইচও-এর স্বাস্থ্যকর শহর প্রকল্পের অধীনে মদীনাই প্রথম শহর যার জনসংখ্যা ২০ লাখের বেশি।

সংস্থাটির স্বীকৃতির জন্য মোট ২২টি সরকারি, সম্প্রদায়গত, দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করেছে। মদীনার তাইবাহ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

প্রতিনিধি দল সংস্থাটির স্বাস্থ্যকর শহর প্রকল্পে অংশ গ্রহণে ইচ্ছুক অন্য শহরের সংস্থাকে প্রশিক্ষণ সহায়তার জন্য তাইবাহ বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে, ‘একটি স্বাস্থ্যকর শহর হলো সেটি যেখানে অবকাঠামোগত ও সামাজিক পরিবেশের ক্রমাগত নির্মাণ ও উন্নয়ন করা হয় এবং ওই সকল সম্প্রদায়গত উপাদানের সম্পদ ছড়িয়ে দেয়া হয় যা জীবনের সকল ক্ষেত্রে জনগণকে পরস্পর সহায়তায় সমর্থ করবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনার উন্নতি করবে।’ সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিলো ডব্লিউএইচও

আপডেট সময় : ১০:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১