ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানে সাত দশমিক দুই মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাতের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের মেটেরোলজিকাল এজেন্সি জানিয়েছে, দেশটির মিয়াগি প্রশাসনিক অঞ্চলের উপকূল থেকে অল্প দূরে প্রশান্ত সাগরে সমুদ্রতলের ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে স্থানীয় টেলিভিশন চ্যানেল এনএইচকের সংবাদে জানানো হয়, ভূমিকম্পের পরপর সুনামির প্রথম ধাক্কায় এক মিটার উঁচু ঢেউ উপকূলে আঘাত হেনেছে।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় টোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সূত্র : ডয়েচে ভেলে ও টিআরটি ওয়ার্ল্ড

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১