ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আকর্ষণীয় ত্বক পেতে ৫ উপায়

  • আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারীদের প্রথম পছন্দ আকর্ষণীয় ত্বক। আর তার জন্য বরাবর চেষ্টা করেন পর্যাপ্ত ঘুমনোর। কারণ পর্যাপ্ত ঘুমলে ত্বক সুন্দর হয়। তবে শুধু ঘুমলেই ত্বকের উপকারিতা পাওয়া যায় না। তার জন্য ঘুমানোর আগে অবশ্যই কিছু কাজ করতে হবে।

আকর্ষণীয় ত্বক পেতে ৫ উপায়

ঘুমাতে যাওয়ার আগে যে ৫টি কাজ করলে ত্বক আকর্ষণীয় হয়ে উঠবে জেনে নিন সেগুলো সম্পর্কে।

১. ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার

রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মুখে যেন কোনো প্রকারের মেকআপ প্রসাধনী না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক প্রসাধনী রয়েছে যাদের ত্বক থেকে সরানো অনেক বেশি কঠিন। তাই অনেক ভালো মানের মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে। অনেক ভালো মানের ফেস ওয়াস ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে তৈলাক্ত উপাদান সম্পন্ন ফেস ওয়াস অনেক বেশি কার্যকরী। তবে যদি ত্বক তৈলাক্ত হয় তাহলে তেল ছাড়া কোনো ক্রিম ব্যবহার করা যেতে পারে।

২. ত্বকে ষ্টিম

নিয়ম করে ছয় সপ্তাহ পর পর ফেসিয়াল করার মত সময় অথবা সামর্থ্য সকলের হয় না। কিন্তু ষ্টিম এ কাজটিকে খুব সহজ করে দেয়। ষ্টিমের জন্য এক থেকে দুই মিনিটের জন্য গরম পানি দিয়ে গোসল করতে হবে। গরম পানি দিয়ে সরাসরি মুখ ধোয়া যাবে না। গরম পানি থেকে উঠতে থাকা ভাপের কাছে মুখ নিয়ে যেতে হবে। এতে করে ত্বকের লোমকূপ গুলো প্রসারিত হয়ে জমে থাকা ময়লা সহজে বেরিয়ে যাবে।

অথবা, একটা তাওয়ালকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে চিপে নিয়ে ত্বকের উপরে রেখে দিতে হবে। এতে করে ত্বকে জমে থাকা ময়লা, ব্যাকটেরিয়া, ধুলোবালি, এমনকি তেলও বেরিয়ে যাবে।

৩. ডেড সেলস দূর

কম বেশি সকলের ত্বকে ডেড সেলস হয়ে থাকে। পর্যাপ্ত প্রয়োজনীয় ভিটামিন না পেলে ত্বকের এমন অবস্থা সৃষ্টি হয়। তবে ২৮ দিন পর পর ত্বকের মাঝে ডেড সেলস আসাটা স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে তারা ত্বকের মাঝে অনেক বাজে ভাবে ভেসে উঠে। তখন ত্বকে কোনো মেকআপ করাও কঠিন হয়ে যায়। ত্বক থেকে ডেড সেলস সরাতে হলে সপ্তাহে দুইদিন আলফা-হাইড্রোক্সি অ্যাসিড-ভিত্তিক ক্লিনজার ব্যবহার করতে হবে। সেই সাথে, স্যালিসিলিক অ্যাসিড সম্পন্ন ক্লিনজার ব্যবহার করতে হবে। এ ধরণের ক্লিনজার ত্বকের অতিরিক্ত তেলকে সরাতে সাহায্য করে।

৪. ময়েশ্চারাইজার ব্যবহার

রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের ধরণ বুঝে ভালো মানের যে কোনো একটি ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। রাতে ত্বকে অনেক সময় নিয়ে ময়েশ্চারাইজার কাজ করে। যা ত্বককে করে স্মুথ, প্রাণবন্ত, এবং সতেজ।

৫. উপুড় হয়ে না ঘুমানো

রাতে ভুলেও বুকে ভর দিয়ে শোয়া যাবে না। কারণ, এতে করে ত্বকে দাগ বসে যায়। আর রাতে যদি ভুলেও ঘুম থেকে একবার না উঠেন তাহলে সকালে সে দাগ গুলো আরও ভয়ানক হয়। পাশাপাশি ত্বকে অনেক বেশি চাপ পড়লে ব্রণের মত সমস্যা বেড়ে যায়। এছাড়াও চোখের নিচে ফুলে যায়। তাই সবসময় এ সকল সমস্যা থেকে বাঁচতে পিঠের দিকে ভর করে শোয়া উচিৎ। ইত্তেফাক/এনএসএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকর্ষণীয় ত্বক পেতে ৫ উপায়

আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১