ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

ভারতে করোনায় আক্রান্ত রাজনীতিক ও তারকারা

  • আপডেট সময় : ০১:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতে করোনাভাইরাস ভয়ংকরভাবে ছড়াচ্ছে। আক্রান্ত হচ্ছেন রাজনীতিক ও তারকারাও। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে এসব সংবাদ। আক্রান্ত নেতাদের মধ্যে আছেন, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য পর্যায়ের নেতার। অপর দিকে করোনা বলিউডকে করেছে সংক্রমিত।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়ে এইমাসে ভর্তি রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে তাকে এইমাসে ভর্তি করা হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও করোনা হয়েছে। তবে তিনি বাড়িতেই আছেন। রাহুল নিজেই টুইট করে তার করোনা হওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রচার করেছেন রাহুল। তিনি সবচেয়ে বেশি জনসভা করেছেন কেরালায়। কংগ্রেস সাংসদ ও লেখক শশী থারুর করোনায় আক্রান্ত। তিনিও বাড়িতেই আছেন। কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-ও করোনায় আক্রান্ত হয়ে দিল্লির বাড়িতে আছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কেরও করোনা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালাও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথও বিভিন্ন রাজ্যে প্রচার করছিলেন। তারও করোনা হয়েছে। তিনিও বাড়িতেই আছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও করোনায় আক্রান্ত হয়েছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও আক্রান্ত হয়েছিলেন।

লোকসভায় কংগ্রেসের দলনেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও করোনায় আক্রান্ত। তিনিও বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। অধীর পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত ছিলেন। সুজন চক্রবর্তী বিদায়ী বিধানসভায় সিপিএম পরিষদ দলের নেতা। তিনি এবারো ভোটে লড়ছেন, প্রচারও করেছেন। তবে আপাতত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে নিভৃতবাসে আছেন। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অকালি দলের নেত্রী হরসিমরত কাউরও করোনা আক্রান্ত হয়ে বাড়িতে নিভৃতবাস করছেন।

তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মতুয়া নেত্রী ও সাবেক সংসদ সদস্য মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়ে এখন হাসপাতালে।

অপর দিকে করোনা বলিউডকে করেছে সংক্রমিত। বলিউড অভিনেতা সোনু সুদের করোনা হয়েছে। তিনি বাড়িতেই আছেন। একের পর এক বলিউড অভিনেতা অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাটসহ অনেক অভিনেতা-অভিনেত্রীর করোনা হয়েছে। সুরকার শ্রবণ তো করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কুম্ভমেলায় গিয়ে আক্রান্ত হন। করোনা হানা দিয়েছে টলিউডেও। জিৎ ও শুভশ্রী করোনায় আক্রান্ত।

সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে করোনায় আক্রান্ত রাজনীতিক ও তারকারা

আপডেট সময় : ০১:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১