ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হয়নি হাইকোর্টে

  • আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ঢাকার গুলশানে এক তরুণীকে `আত্মহত্যার প্ররোচনা’ দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর হাইকোর্টে যে আগাম জামিনের আবেদন করেছেন সেটির শুনানি বৃহস্পতিবার হয়নি।

হাইকোর্টের যে বেঞ্চে সায়েম সোবহান আনভীরের আগাম জামিনের শুনানি হবার কথা ছিল সে বেঞ্চ লকডাউন পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানিয়ে দিয়েছে।

এক নোটিশে বলা হয়েছে, ‘বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, হাইকোর্টের একটি ভার্চুয়াল আদালতে আগাম জামিন শুনানির জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের আবেদনটি ১৪ নম্বরে ছিল। কিন্তু এর শুনানি হয়নি। ভার্চুয়াল আদালতের শুরুতেই বিচারপতি বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় তারা আগাম জামিন শুনবেন না।

সহকারী অ্যাটর্নি জেনারেল হাতেম আলী জানিয়েছেন, এই বেঞ্চে যতগুলো অন্তর্বর্তী জামিনের আবেদন ছিল, তার কোনটির শুনানি বৃহস্পতিবার হয়নি।

আনভীরের বিরুদ্ধে মামলাটি হওয়ার পর তার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আবেদন করেছিল পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। কিন্তু বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে, বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক গোপনে দেশের বাইরে চলে গেছেন।

বসুন্ধরার এই কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও, পুলিশ বলছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিনি দেশের ভেতরেই রয়েছেন।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হয়নি হাইকোর্টে

আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১