ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হয়নি হাইকোর্টে

  • আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ঢাকার গুলশানে এক তরুণীকে `আত্মহত্যার প্ররোচনা’ দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর হাইকোর্টে যে আগাম জামিনের আবেদন করেছেন সেটির শুনানি বৃহস্পতিবার হয়নি।

হাইকোর্টের যে বেঞ্চে সায়েম সোবহান আনভীরের আগাম জামিনের শুনানি হবার কথা ছিল সে বেঞ্চ লকডাউন পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানিয়ে দিয়েছে।

এক নোটিশে বলা হয়েছে, ‘বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, হাইকোর্টের একটি ভার্চুয়াল আদালতে আগাম জামিন শুনানির জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের আবেদনটি ১৪ নম্বরে ছিল। কিন্তু এর শুনানি হয়নি। ভার্চুয়াল আদালতের শুরুতেই বিচারপতি বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় তারা আগাম জামিন শুনবেন না।

সহকারী অ্যাটর্নি জেনারেল হাতেম আলী জানিয়েছেন, এই বেঞ্চে যতগুলো অন্তর্বর্তী জামিনের আবেদন ছিল, তার কোনটির শুনানি বৃহস্পতিবার হয়নি।

আনভীরের বিরুদ্ধে মামলাটি হওয়ার পর তার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আবেদন করেছিল পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। কিন্তু বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে, বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক গোপনে দেশের বাইরে চলে গেছেন।

বসুন্ধরার এই কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও, পুলিশ বলছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিনি দেশের ভেতরেই রয়েছেন।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হয়নি হাইকোর্টে

আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১