ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে।

সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

শাহীনুর পাশাকে আটকের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিহা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়।

বনকলাপাড়া মসজিদের পাশেই পাশার বাসা।

চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১