ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

বাংলাদেশ ওপেন গলফে রানারআপ সিদ্দিকুর

  • আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে পারের চেয়ে ১৩ শট কম খেলে রানারআপ হয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। অন্যদিকে পারের চেয়ে ১৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের জানেওয়াত্তানানোন্দ।

প্রথম রাউন্ডে ভালো করতে পারেননি দেশসেরা গলফার সিদ্দিকুর। হয়েছিলেন ২৯তম স্থানে।

তবে শেষ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে দ্বিতীয় হয়েছেন তিনি।

শনিবার শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেন সিদ্দিকুর। ১ নম্বর হোল থেকে রাউন্ডের শুরু করেন তিনি। পরের হোলেই দেখা পান বার্ডির। চার পারের এই হোলটি ভালোভাবেই শেষ করেন তিন পারে।

এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতেই তুলে নেন বার্ডি। ৫ ও ৬ নম্বর হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নম্বর হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। এরপর টানা ৫টি হোল পারের সমান খেলে ১৩ নম্বর হোলে এসে দিনের প্রথম বগির দেখা পান।

তবে ১৪ ও ১৫ নম্বর হোল টানা বার্ডি নিয়ে খেলায় ফেরেন সিদ্দিকুর। ১৬, ১৭ নম্বর হোল পারের সমান খেলে ১৮ নম্বর হোলে বার্ডি করে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন সিদ্দিকুর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ ওপেন গলফে রানারআপ সিদ্দিকুর

আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭