ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল

  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন সফরে অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে বলে আশা করছেন অসিদের মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় স্পিনারদের সামালানোর উপায় হিসেবে এমন পরিকল্পনা বেছে নিয়েছেন ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘ভারতীয় স্পিনারদের সামলানোই বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তবে ভারতের ব্যাটসম্যানরা যেভাবে স্পিন সামলাবে, ঠিক সেভাবে আমাদেরও সামলাতে হবে। ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকেই আমাদের শিখতে হবে, কিভাবে স্পিন সামলাতে হয়।’

ভারতের মাটিতে এখন পর্যন্ত ১৩টি টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে চারবার সিরিজ জিতেছে তারা। তবে সর্বশেষ সাত সিরিজের মধ্যে মাত্র একটিতে জয় পায় অসিরা। সেটিও ২০০৪ সালে। এরপরের তিনটি সিরিজের সবক’টিতেই হারতে হয়েছে অস্ট্রেলিয়াদের।

সর্বশেষ তিন সিরিজে অস্ট্রেলিয়ার হারের প্রধান কারণ ছিল, ভারতীয় স্পিনাররা। স্বাগতিক স্পিনারদের স্পিন বিষে পড়ে ছাড়খাড় হয়ে যায় অসিরা। বিশেষভাবে ২০১৩ সালে সর্বশেষ চার ম্যাচে সিরিজে তো হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। তাই আসন্ন সিরিজ শুরুর আগ থেকে ভারতীয় স্পিনারদের কিভাবে সামলাবে অস্ট্রেলিয়া, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

অতীত ফলাফলেই শুধু নয়, ভারতের সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই চুলচেরা বিশ্লেষণের মাত্রাটা অনেক বেশি। ডিসেম্বরে পাঁচ ম্যাচের সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিলো ভারত। ওই সিরিজে রবীচন্দ্রন অশ্বিন ২৮টি ও রবীন্দ্র জাদেজা ২৬টি উইকেট নেন। এমন চিত্রই বলে দেয়, আসন্ন সিরিজের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়াকে।

এজন্য ভারতীয় স্পিনারদের সামালানোর নয়া কৌশল বের করেছেন অসি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল, ‘শুধুমাত্র আমাদের জন্য নয়, ভারতের জন্যও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এটা ঠিক ভারতীয় কন্ডিশনে খেলাটা সবসময়ই কঠিন। বিশেষভাবে তাদের পিচে স্পিনারদের সামলানোটা অনেক বেশি কঠিন। তবে ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা শিখবো কিভাবে স্পিন সামলাতে হয়। তারা যেভাবে আমাদের স্পিন সামলাবে, ঠিক সেভাবেই আমাদেরও সামলাতে হবে।’

আসন্ন সিরিজে অন্যান্যবারের তুলনায় অস্ট্রেলিয়া ভালো পারফরমেন্স করবে বলেও জানান দুই বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফেরা ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘শেষ তিন সফরে আমরা ভালো ফলাফল করতে পারিনি। তবে এবার দল ভালো ফলাফল করবে। এবারের দলটি অনেক বেশি ব্যালেন্সড। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারার পর দারুনভাবে ঘুড়েঁ দাড়িয়েছে। ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলেই প্রতিপক্ষকে হারানো সম্ভব। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন পরিকল্পনা নিয়ে নামতে হয়। এখানে কৌশল পাল্টে নতুনভাবে নামতে হবে আমাদের। সবাই জ্বলে উঠতে পারলে ভালো করা সম্ভব।’

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭