ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইরানের পরমাণু আলোচনায় রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

  • আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের পরমাণু চুক্তি রক্ষায় ভিয়েনায় সর্বশেষ দফার আলোচনা সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ অঞ্চলের অচলাবস্থা নিরসনে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ আহ্বান জানিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এরিক মোরা এ কথা বলেন। খবর এএফপি’র।

মোরা টুইটার বার্তায় বলেন, ‘ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পরামর্শ করার জন্য দেশে ফিরে যাবে এবং দিকনির্দেশনা দেয়ার জন্য আগামী সপ্তাহে ফিরে আসবে। কেননা, ভিয়েনা আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।’

ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার করা এ চুক্তির শর্ত অনুযায়ী, তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরান ও তাদের পরমাণু কার্যক্রম নাটকীয়ভাবে জোরদার করে।

এ চুক্তি বাঁচানোর লক্ষ্যে গত এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা শুরু করা হয় এবং দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরে এ আলোচনা আবারো শুরু হয়।

ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এদিকে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ওয়াশিংটন কেবলমাত্র পরোক্ষভাবে ভিয়েনা আলোচনায় অংশ নিয়ে আসছে।

তবে সোমবার ইরান এই প্রথমবারের মতো জানায়, তারা ওয়াশিংটনের সাথে এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চায়। এর পরপরই যুক্তরাষ্ট্র ‘জরুরি ভিত্তিতে’ তেহরানের সাথে আলোচনা অনুষ্ঠানে তাদের প্রস্তুত থাকার কথা জানায়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের পরমাণু আলোচনায় রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২