ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সোনাগাজীতে বিজিবি সদস্যের ক্ষমতার দাপট, প্রতিবেশীর বশতঘর ও কবর ঘেঁসে মাটি কেটে হয়রানি

  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক বিজিবি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীর বশতঘর ও কবরস্থান ঘেঁসে গভীর গর্ত করে মাটি কেটে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিনব্যাপী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর বাখরিয়া গ্রামের মান্তরী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটিয়েছেন একই গ্রামের মৃত আহসান উল্যাহর ছেলে বিজিবিতে কর্মরত ইমাম উদ্দিন আজাদ। তিনি রাঙ্গামাটি জেলায় কর্মরত থাকলেও জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী এনে এ কান্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মান্তরী বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন গংদের সঙ্গে পাশের বাড়ির আহসান উল্যাহর ছেলে ইমাম উদ্দিন আজাদ গংদের জমি নিয়ে বিরোধ বিরোধ চলছে।

এই বিরোধকে কেন্দ্র করে বেলায়েত হোসেন গংদের পারিবারিক কবরাস্থান ও বশতঘর (পাকা বাড়ির) দেয়াল ঘেঁসে গভীর গর্ত করে মাটি কেটে ইমাম উদ্দিন আজাদ গং। এতে কবরাস্থানের দেয়াল ও পাকা বাড়ির ভবন ধ্বসের আশংকা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারটি। প্রতিকার পেতে মঙ্গলবার বেলায়েত হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বিজিবি সদস্য ইমাম উদ্দিন আজাদ মাটি কাটার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিপক্ষের সাথে জমির বিরোধ নিয়ে তিনি মাটি কেটেছেন।

বিডীসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে বিজিবি সদস্যের ক্ষমতার দাপট, প্রতিবেশীর বশতঘর ও কবর ঘেঁসে মাটি কেটে হয়রানি

আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২