ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

৬ দিন পর স্বাভাবিক সিলেট বিমানবন্দর

  • আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ছয় দিন পর চালু হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।

এ প্রসঙ্গে ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। রানওয়ে থেকে পানি নেমে গেছে।

উল্লেখ্য, বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরো কয়েকদিন বন্ধ থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬ দিন পর স্বাভাবিক সিলেট বিমানবন্দর

আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২