ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যা জানাল চীন

  • আপডেট সময় : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় যে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে বেইজিং তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ফলে চীনের কৌশলগত নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেছেন।

তিনি আশা করেন, দক্ষিণ কোরিয়া পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সঠিক পদক্ষেপ নেবে। চীনা মুখপাত্র বলেন, বেইজিং সব সময় দক্ষিণ কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়েছে এবং তাদের উদ্বেগকে বিবেচনায় নিয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে চীন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয় নিয়ে চীনের ছিংদাও শহরে বৈঠক করেছেন। বৈঠকে দুই পক্ষ একমত হয়েছে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক অচলাবস্থায় ফেলা উচিত হবে না।

এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন জানিয়েছিলেন, চীন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠকে গভীরভাবে পারস্পরিক মনোভাব এবং অবস্থান তুলে ধরেছেন। বৈঠকে দুপক্ষ একমত হয়েছে যে পারস্পরিক বৈধ উদ্যোগগুলোকে আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে এবং দু’পক্ষ অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করবে যাতে ধীরে ধীরে বেড়ে চলা বিপক্ষীয় সম্পর্ক স্থবির না হয়ে পড়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যা জানাল চীন

আপডেট সময় : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২