গোতাবায়েকে দেশে ফেরাতে চাচ্ছেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
- আপডেট সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 213
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে দেশে ফেরাতে চাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এজন্য তিনি গোতাবায়ার সাথে কয়েক দফা যোগাযোগও করেছেন।
স্থানীয় ডেইলি মিরর এ খবর জানিয়েছে।
সম্প্রতি এক বৈঠকে শ্রীলঙ্কা পডুজানা পেরামুনার (এসএলপিপি) জাতীয় সংগঠক এবং গোতাবায়ের ছোট ভাই বাসিল রাজাপাকসে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে এই অনুরোধ জানান।
বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়ে রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। এরপর ই-মেইলে পদত্যাগ করেন তিনি।
গোতাবায়ে কলম্বো থেকে প্রথম মালদ্বীপ, এরপর সিঙ্গাপুর এবং এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। আগামী নভেম্বরে থাই ভিসার ৯০ দিন শেষ হবে। এর আগেই গোতাবায়েকে দেশে ফিরিয়ে আনতে আলোচনা করে যাচ্ছেন বাসিল রাজাপাকসে।
তবে যত জল্পনা কল্পনাই হোক, আগামী ২৪ আগস্টের আগে দেশে ফিরতে পারবেন না গোতাবায়ে রাজাপাকসে। তার দেশে ফেরার তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।
বিডিসংবাদ/এএইচ

























