ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের

সপ্তাহে দুই দিন ছুটি প্রাথমিক ও কিন্ডারগার্টেনেও

  • আপডেট সময় : ০৮:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো সপ্তাহে দুই দিন ছুটি থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলেও। তাদেরও প্রতি শুক্র ও শনিবার ছুটি থাকবে।

মঙ্গলবারের (২৩ আগস্ট) মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যায় বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল দুই দিন বন্ধ থাকবে। সপ্তাহের শুক্রবার ও শনিবার এ ছুটি কার্যকর করা হবে। অন্যান্য দিন স্কুলে নিয়মিত পাঠদান পরিচালনা করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে সোমবার আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ অথবা আগামীকাল এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল-কলেজ সপ্তাহে দুই দিন বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। এদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সপ্তাহে দুই দিন ছুটি প্রাথমিক ও কিন্ডারগার্টেনেও

আপডেট সময় : ০৮:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২