ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত

  • আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিয়েভসহ ইউক্রেনের একাধিক জায়গায় বেসামরিক ভবন এবং বেসামরিক কাঠামোয় রাশিয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আমেরিকা। তাদের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

কিয়েভে আমেরিকার দূতাবাস ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের নির্দেশ দিয়েছে, সাইরেন বাজলেই বাড়ির নিচে চলে যেতে হবে। বাড়ির বাইরের দেওয়াল থেকে ভিতরের দেওয়ালের দিকে থাকাই বাঞ্ছনীয়। বিপদের সংকেত পেলেই মার্কিন নাগরিকদের পালানোর পরামর্শ দেয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন জানিয়েছে, আক্রমণের আশঙ্কা আছে, তাই এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হবে না। বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা রিপোর্ট নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর অদূরে গাড়িবোমা বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন।

গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অতিজাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। মস্কো থেকে ৪০ কিলোমিটার দূরে তার গাড়িতে বিস্ফোরণ হয়। সোমবার পুতিন তাকে বিশেষ বীরের সম্মান দিয়েছেন।

রাশিয়ার গোয়েন্দাদের দাবি এক ইউক্রেনের নারী একাজ করেছেন। মেয়েকে নিয়ে মাসখানেক আগে তিনি রাশিয়া গেছিলেন। দুগিনার কমপ্লেক্সেই বাড়ি ভাড়া নেন। শনিবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি এস্তোনিয়ায় পালিয়ে গেছেন বলে তাদের দাবি। ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত

আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২