ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পররাষ্ট্রমন্ত্রীর ম‌ন্ত্রিত্ব নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ম‌ন্ত্রিত্ব চলে যাবে কিনা, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠান পরিচালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ওবায়দুল কাদের ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি যখন এসেছেন, তখন কি (তা‌দের) পররাষ্ট্রমন্ত্রী সা‌থে ছি‌লেন?

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হ‌তে পা‌রেন। তার বাসা থে‌কে শু‌নে‌ছি তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে। এখন এজন্য তার কো‌নো প‌রিবর্তন, কিছু দিন আগে তার হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, কথাবার্তা বলা, সেটার জন্য তার ম‌ন্ত্রিত্ব চ‌লে যা‌বে কিনা, এ এখতিয়ার তো আমার নেই। এ এখ‌তিয়ার প্রধানমন্ত্রীর।’

এ বিষ‌য়ে অন্য কারো কিছু বলার নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বললে সেটা হবে অতি কথন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে তার সাথে যাননি।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পররাষ্ট্রমন্ত্রীর ম‌ন্ত্রিত্ব নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২