ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন ১০ হাজার স্বেচ্ছাসেবক : রাশিয়া

  • আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, কমপক্ষে ১০ হাজার মানুষ স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সৈন্য পাঠানোর নির্দেশ দেয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এসব মানুষ সেখানে পৌঁছেছেন। খবর এএফপি’র।

সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিমির তিমলিয়ানস্কি রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘আংশিক সৈন্য পাঠানোর প্রথম দিন চলাকালে ডাকার অপেক্ষায় না থেকে এসব মানুষ নিজ দায়িত্বে নিয়োগ দফতরে পৌঁছান।’

তিনি আরো বলেন, লোক নেয়ার ব্যাপারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর দিতে সামরিক বাহিনী কল সেন্টার চালু করেছে।

পুতিনের ঘোষণার পর থেকে রাশিয়ার হাজারো নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সামরিক বাহিনীর ডাকে সাড়া দেয়ার আগ্রহ ব্যক্ত করেন।

এসব পোস্ট এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন ১০ হাজার স্বেচ্ছাসেবক : রাশিয়া

আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২