ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সীমান্তে ফের গুলি, বাংলাদেশী আহত

  • আপডেট সময় : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ওহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে মুন্না (২২) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে  জিরোলাইনের ১ কিলোমিটার বাইরে ভারতীয় এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাতে কয়েকশ বাংলাদেশী রাখাল ওহেদপুর দিয়ে ভারতে গরু আনতে যায়।

শনিবার ভোরে একদল দুর্বৃত্ত গরু ছিনতাইয়ের চেষ্টা করলে ভারতের ঠাকুরবাড়ি ফাঁড়ির বিএসএফের একটি টহল দল  তাদের ও গরু রাখালদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে মুন্না নামের একজন বাংলাদেশী আহত হন।

পরে গুলিবিদ্ধ মুন্নাকে নিয়ে বাংলাদেশী রাখালরা সীমান্তের এপারে ফেরত আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, মুন্নার মাথায় গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, সীমান্তে গুলির ঘটনা নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে ফের গুলি, বাংলাদেশী আহত

আপডেট সময় : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭