ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমি বিদায় নিতে প্রস্তুত : শেখ হাসিনা

  • আপডেট সময় : ০১:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলীয় পদ থেকে বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত। আমি চাই নতুন নেতৃত্ব আসুক।’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক দিন হয়ে গেছে। আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত।

তিনি বলেন, আওয়ামী লীগে একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না সেদিন থেকে থাকবো না। আমার অবর্তমানে যখন আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল তখন থেকেই এই শর্ত মেনে যাচ্ছি।

রোহিঙ্গা প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, মানবিক কারণে নিপীড়িত হওয়ায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সফরকালে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। জাতিসঙ্ঘ সদরদফতরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। ২৩ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমি বিদায় নিতে প্রস্তুত : শেখ হাসিনা

আপডেট সময় : ০১:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২