ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নতুন শিক্ষাক্রমের সুফল আসবে ১০ বছর পর : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের সুফল পেতে ১০ বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো। ১০ বছর পর বড় পরিবর্তন দেখতে পাবো।

সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ব্রাকের আয়োজনে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এই সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে, তাদের মাধ্যমে তাদের পরিবারে চিন্তাগুলো, চর্চাগুলো চলে যাবে। তার মধ্যদিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।

নারীর অধিকার, মানুষের অধিকার, প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন শিক্ষাক্রমের সুফল আসবে ১০ বছর পর : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২