ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ ফের উত্তপ্ত হচ্ছে : সংঘাতের আশঙ্কায় নগরবাসী

  • আপডেট সময় : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আবারো উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ত্বকী হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে মুখোশধারীদের হামলা এবং সর্বশেষ নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যানাওে ওসমান পরিবারের লোকজনদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তাদের বক্তব্যে এমন আশঙ্কা প্রকাশ করেছে নগরবাসী।

সূত্রে জানা যায়, অতীতের দিনগুলোতে নারায়ণগঞ্জ অশান্ত অবস্থায় ছিল। বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা উত্তর মেরু আর দক্ষিন মেরু নামে দুটি ভাগে বিভক্ত ছিল। উত্তর মেরুতে ছিলেন নারায়ণগেঞ্জর ঐতিহ্যবাহী ওসমান পরিবারের শামীম ওসমান ও তার কর্মী সমর্থকরা। আর দক্ষিণ মেরুতে ছিলেন নারায়ণগঞ্জের আরেক ঐতিহ্যবাহী চুনকা পরিবারের মেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীসহ নারায়ণগঞ্জের বাম ঘরনার নেতাকর্মীরা।
এই দু’টি গ্রুপ প্রায় সময়ই একে অপরের দিকে কাঁদা ছুড়াছুড়িতে লিপ্ত থাকতো। তারা বিভিন্ন সভা-সমাবেশে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত অবস্থায় রাখতেন। এমনকি একটি টিভি টকশোতে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। যা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল।

২০০৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে উপলক্ষ্য করে দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপে তারা এক হয়েছিল ক্ষনিকের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একসাথে বৈঠকও করেছেন বলে খবর রয়েছে। উত্তর মেরুর প্রভাবশালী নেতা এমপি শামীম ওসমান দক্ষিণ মেরুর ক্ষমতাধর নেত্রী আইভীকে ছোট বোন বলে সম্বোধন করেছেন। এমনকি আইভীর কাছ থেকে আইসক্রীম খাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে আইসক্রীম খাওয়ার খবর পাওয়া যায়নি।
তাদের এই ঐক্যতে নারায়ণগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। তারা ভেবেছিলেন নারায়ণগঞ্জ এবার উন্নয়নের জোয়ারে ভাসবে নগরী। সকলেই সকল প্রকার দ্বন্দ্ব-ভেদাভেদ ভুলে গিয়ে একমঞ্চে আসবে। কিন্তু নারায়ণগঞ্জবাসীর এই আশায় আবারো কালো মেঘের ঘনঘটা !।

বিগত ৪ বছর আগে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকে ঘিরে আবারো নারায়ণগঞ্জের পরিবেশ ঘোলা হতে শুরু করছে। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চার বছর পূর্তিতে উপলক্ষ্যে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সেই অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধেই বিভিন্ন রকমের অপবাদ ও অপপ্রচার করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রয়াত সাংসদ নাসিম ওসমানসহ শামীম ওসমান ও আজমেরী ওসমানের নামে সরাসরি খুনের অভিযোগ করা হয়েছে। কর্মসূচি শেষ করে মঞ্চ গোছানোর সময় আজমেরী ওসমানের সমর্থকরা হামলা করেছিল বলে অভিযোগ তুলছে ত্বকী মঞ্চ।

এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ত্বকী মঞ্চ তথা নারায়ণগঞ্জের সুশীল সমাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ওসমান পরিবাবের লোকজন। এই প্রতিবাদ সমাবেশ থেকে বলা হয়েছে ‘আর কোন অপপ্রচার করা হলে নারায়ণগঞ্জকে অচল করে দেয়া হবে। শান্তিময় নারায়ণগঞ্জে আর শান্তি থাকবে না। যার ফলে সাধারণ নাগরিকবাসীর মধ্যে আবারো অসস্থিকর অবস্থা সৃষ্টি হয়েছে। যে কোন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ ফের উত্তপ্ত হচ্ছে : সংঘাতের আশঙ্কায় নগরবাসী

আপডেট সময় : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭