ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট আবারো সচল

  • আপডেট সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটিতে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় এটি পুরোদমে উৎপাদন শুরু করে। এর আগে সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকেল ৩টায় চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারো বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। এরপর গত নয় দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট আবারো সচল

আপডেট সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২