ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালু ডিসেম্বরে

  • আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সাথে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েতজেট এয়ার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করবে ভিয়েতনামের এই উড়োজাহাজ সংস্থা।

শুরুতে চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রী চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী ভিসা প্রসেসিংসহ নানা ধরনের ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে ভিয়েতনামের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টোরিয়া ট্যুর।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ভিক্টোরিয়া ট্যুরের বাংলাদেশের অংশীদার প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া-আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়। তাই সময় ও খরচ দুটিই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী করা যাবে।

অনুষ্ঠানের ভিক্টোরিয়া ট্যুর ভিয়েতনামের ব্যবস্থাপনা পরিচালক নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দু’দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথেয়তা পর্যটন শিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দু‘দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।

তাসলিম আমিন শোভন বলেন, পর্যটন শিল্প ও বিমান যোগাযোগ খাতের উন্নয়নে দুই দেশের একসাথে কাজ করার বড় সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য প্রসারের পাশাপাশি দু’দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সাবেক সভাপতি মো: রাফিউজ্জামান, আটাবে’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহসহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালু ডিসেম্বরে

আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২