ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ৮০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর…

  • আপডেট সময় : ১১:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে পরিচয়ে প্রেম। অতঃপর প্রতারণার মাধ্যমে ৮০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- সুজন তালুকদার ওরফে শাওন ওরফে তানভীর হাসান ওরফে জাহিদ হাসান ওরফে লুৎফর রহমান ও তার সহযোগী পুস্পা আক্তার ওরফে আবিরা জাহান কলি।

টাঙ্গাইল জেলার ভূয়াপুর ও সদর থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার আশরাফউল্লাহ বলেন, ফেসবুকে এক ব্যক্তির সাথে আবিরা জাহান কলি নামে এক মেয়ের পরিচয় হয়। পরিচয় সূত্রে প্রেম অতঃপর বিয়ের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় মেয়েটি।

ডিবির এ কর্মকর্তা বলেন, ওই ঘটনায় গত ১৭ অক্টোবর বাদি ডিজিটাল প্রতারণার অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত দেওয়া হয় ডিবি সাইবারের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে।

একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় ২০ অক্টোবর টাঙ্গাইল জেলার সদর থানায় অভিযান চালিয়ে আবিরা জাহান কলি নামের ওই মেয়েকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভূয়াপুর থানায় অভিযান চালিয়ে সুজন তালুকদার ওরফে শাওন ওরফে তানভীর হাসান ওরফে জাহিদ হাসান ওরফে লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।

ডিবির এই সাইবার পুলিশ কর্মকর্তা এদের প্রতারণার কৌশল সম্পর্কে বলেন, গ্রেফতারকৃত সুজন তালুকদার নারীদের ছদ্মনামে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে পুস্পার মাধ্যমের অপরিচিত বিভিন্ন লোকজনের সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্ক গভীর হলে একপর্যায়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। সূত্র: ডিএমপি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ৮০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর…

আপডেট সময় : ১১:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২