ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৭:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোট চুরি ও জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে।’ এ সময় বিএনপিকে মাথা থেকে ‘তত্ত্বাবধায়ক সরকারের ভুত’ নামিয়ে ফেলতেও বলেন তিনি।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সম্মেলনে কয়েকজন লোক হয়েছে তা আমরা দেখেছি। আজকে শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের এ সন্মেলনে কত লোকজন হয়েছে তা আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। গত ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নামও শেখ হাসিনা।

দুপুর ২টার পর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ সম্মেলনে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয় সম্মেলনের মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় সম্মেলনস্থল। তৈরি হয় শুভেচ্ছা তোরণ। ত্রি-বার্ষিক এই সম্মেলন আট বছর পর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

এদিকে সম্মেলন সফল করতে জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলাসহ সাতটি ইউনিটের নেতাকর্মীরা কাজ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২