ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বের বুকে দেশকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বক্তৃতার সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দিয়ে তিনি বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

এসময় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।’

‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের বুকে দেশকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭