ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে

নিষ্ঠার সাথে মানুষের সেবা করুন : সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের জনগণের জীবন পরিবর্তনে আত্মনিয়োগ করতে বলেছেন।

তিনি বলেন, ‘সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আত্মনিয়োগ করতে হবে।’

বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি তাদের ‘জনসাধারণের সেবক’ হিসেবে নিজেদের পরিচয় দিতেও নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে আপনারা জনগণের সেবা করবেন এটাই চাই।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিন।

১২৬তম ব্যাচের ফারহানা নাসরিন, ১২৫তম ব্যাচের মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ১২৪তম ব্যাচের তানিয়া তাবাসসুমও তাদের অনুভূতির কথা জানান।

প্রধানমন্ত্রী ১২৪তম, ১২৫তম ও ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি সেখানে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের ফলক উন্মোচন ও পরিদর্শন করেন। তিনি একাডেমিতে তার বক্তৃতা সম্বলিত একটি সংকলন বইয়ের মোড়কও উন্মোচন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

পরে তিনি প্রশিক্ষণার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষ্ঠার সাথে মানুষের সেবা করুন : সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২