ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গাদের জন্য ত্রাণ বহনকারী মালয়েশিয়ান জাহাজ কক্সবাজারে

  • আপডেট সময় : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়ার সরকার বেশ কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

এই ত্রাণ বহনকারী একটি জাহাজ কিছুক্ষণ আগে কক্সবাজারের সোনাদিয়া দ্বিপের কাছে ভিড়েছে। জাহাজটি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পর সেখানে প্রতিবাদের মুখে পড়েছিলো।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, “এখন এই ত্রাণ সামগ্রী কিভাবে নামানো হবে এবং বিলি বণ্টন করা হবে তার জোগাড় চলছে।”

এর আগে এই ত্রাণ বহনকারী জাহাজটি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য জরুরী খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলো। কিন্তু রাজধানী রেঙ্গুনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

সেখানে ৫০০ টন ত্রাণ নামিয়ে বাকি বাইশ শত টন ত্রাণ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য জন্য আনার কথা ছিলো।

অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নতুন করে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

তার আগেই অনেক বছর ধরে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। যারা মূলত কক্সবাজারে বাস করছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান মিয়ানমারে প্রায়ই রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ রয়েছে। মিয়ানমারে অনেকেই রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি বলে মনে করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গাদের জন্য ত্রাণ বহনকারী মালয়েশিয়ান জাহাজ কক্সবাজারে

আপডেট সময় : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭