সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর
- আপডেট সময় : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 153
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন সম্মেলনপ্রত্যাশী ও তাদের অনুসারীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করছেন।
ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।
বিডিসংবাদ/এএইচএস
























