ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

আ.লীগ কার্যালয়ে ভাঙচুর : বরিশালে ইশরাকসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ১২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: হেলালউদ্দিন জানান, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ীর কাছ থেকে পাওয়া অভিযোগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি উল্লেখ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মামলা করা হয়।

তিনি বলেন, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ সরদার বলেন, শনিবার সকাল ৬টার দিকে বাজারের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকে প্রায় ৭০টি গাড়ির এক গাড়িবহর।

এরপর ইশরাক হোসেনের গাড়িবহরে থাকা বিএনপি কর্মীরা বাজারে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে এবং ভাঙচুরের পর সাতটি মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, হামলায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশ কবিরাজ ও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত শিকদারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ওই দিন সকালে ইশরাক হোসেন দাবি করেন, বরিশালে দলের বিভাগীয় সমাবেশস্থলে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলায় নয়জন আহত হয়েছেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতা ইশরাকও অক্ষত ছিলেন এবং সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। হামলার সময় বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

ইশরাক জানান, সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে হামলা চালায়।

হামলায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক ও মামুন ভূঁইয়াসহ বিএনপির নয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ.লীগ কার্যালয়ে ভাঙচুর : বরিশালে ইশরাকসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২