ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জয়শঙ্করের সাথে জাতীয় মুদ্রায় বাণিজ্য ও জ্বালানি প্রকল্প নিয়ে আলোচনা করবেন ল্যাভরভ

  • আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছেন। খবর তাসের।

খবরে বলা হয়, রাশিয়া ও ভারতের শীর্ষ কূটনীতিকরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। ল্যাভরভ গত এপ্রিলে সর্বশেষ নয়াদিল্লি সফর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেন।

দ্বিপক্ষীয় সফর ছাড়াও, এই দুই মন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন স্থানে বহুপাক্ষিক ইভেন্টের সময় দেখা করার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে আসছেন। তারা সর্বশেষ সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন।

জয়শঙ্কর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সাথেও সাক্ষাৎ করবেন এবং বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত-রাশিয়া আন্ত:সরকারি কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর হবে’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়শঙ্করের সাথে জাতীয় মুদ্রায় বাণিজ্য ও জ্বালানি প্রকল্প নিয়ে আলোচনা করবেন ল্যাভরভ

আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২