ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন মারা গেছে। তাদের মধ্যে আটজনই শিশু।

বুধবার নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বুধবার রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে।

দমকল বাহিনী জানিয়েছে, তারা সকলে একই পরিবারের সদস্য। রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।

গভর্নরের দফতর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছাড়ে।

সূত্র : সিনহুয়া/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২