ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

করোনায় আক্রান্ত ৪ লাখ, মৃত দুই সহস্রাধিক

  • আপডেট সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। মারা গেছে দুই হাজার ২৫৬ জন।

গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়েছিল তিন লাখ ১৭ হাজার ১৯৫ জন। আর মারা গিয়েছিল এক হাজার ৩৬৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১০ হাজার ১৩০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৩০৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ নয় হাজার ৭৬৭ জনে। মোট মারা গেছে ১০ লাখ ৯৯ হাজার ৪৯৪ জন।

তালিকায় আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫১৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৪১ হাজার ১০২০ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৬১৮ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৯ লাখ ১৯ হাজার ১৯ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৬১৭ জনের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত ৪ লাখ, মৃত দুই সহস্রাধিক

আপডেট সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২