ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিমান চলাচলে বাধা সৃষ্টি করলে মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান চলাচলে কেউ বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করাদণ্ড বা পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হবে।

আইনের খসড়ায় মৃত্যুদণ্ডের বিষয়টি না থাকলেও নতুন করে বিষয়টি সংযোজিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়া বিমান চলাচলে আলোক প্রক্ষেপণসহ কারিগরি বিষয়ে হস্তক্ষেপ করলে বা বাধা দিলে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান চলাচলে বাধা সৃষ্টি করলে মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭