ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বরং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন। তখন দেখা যাবে, কার জনপ্রিয়তা বেশি।

তিনি দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে, তার জবাব দিতে হবে।

দেশে গণতন্ত্র নেই, বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে, না হয় থাকবে না, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মোহ বিএনপির। তারা হারানো হাওয়া ভবন ফিরে পেতে টেক ব্যাক করতে চায়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘোষণাপত্র উপ-কমিটির সভায় যোগ দেন। এ সময় ঘোষণা-পত্র উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২